হিন্দুস নিউজ

আনসার কমান্ডার কমল সরকারকে পুরস্কৃত করলেন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

আনসার কমান্ডার কমল সরকারকে পুরস্কৃত করলেন মহাপরিচালক
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

​বড় স্বপ্ন বাস্তবায়নে বিপুল অর্থ নয়, বরং প্রয়োজন একটি উদার হৃদয়। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন। ২০২৩ সালে স্ত্রী লতা রানী সরকারকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে তিনি শুরু করেন ‘কমল দাদার পাঠশালা’। নিজের সামান্য ভাতার টাকায় তিনি ৩৫-৪০ জন সাঁওতাল ও হতদরিদ্র শিশুর বই, খাতা ও নাশতার ব্যবস্থা করেন।

​তাঁর এই মানবিক উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করলে গত ১৩ নভেম্বর দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান পাঠশালাটি পরিদর্শন করেন এবং বাহিনীর উদ্যোগে সেখানে সোলার প্যানেলসহ একটি স্থায়ী ‘সঞ্জীবন পাঠশালা’ নির্মাণের ঘোষণা দেন।

​এরই ধারাবাহিকতায় আজ ১৬ নভেম্বর সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিজ দপ্তরে কমলচন্দ্র সরকারকে আমন্ত্রণ জানিয়ে প্রশংসা করেন এবং শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক অনুদান তুলে দেন।এছাড়াও, মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ কমল সরকার ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষ্যে ‘প্রেসিডেন্ট আনসার (সেবা)’ পদকেও ভূষিত হয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আনসার কমান্ডার কমল সরকারকে পুরস্কৃত করলেন মহাপরিচালক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x