নীলফামারীর উত্তর জনপদে সনাতন ধর্মাবলম্বী এক তরুণীর রহস্যজনক ও মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকজুড়ে তীব্র চাঞ্চল্য, গভীর শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং সনাতনী অধিকার রক্ষা সংগঠনগুলোর পক্ষ থেকে এই ঘটনাকে নিছক কোনো সাধারণ মৃত্যু হিসেবে না দেখে বরং একটি পরিকল্পিত ও অমানবিক হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা হচ্ছে। ভুক্তভোগী তরুণী টুম্পা বর্মণ নিজ ঘরে অত্যন্ত গোপনীয়তার সাথে ইমু অ্যাপের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে সামান্য কিছু অর্থ উপার্জনের চেষ্টা করতেন, যাতে নিজের ও পরিবারের পাশে দাঁড়াতে পারেন। কিন্তু আধুনিক প্রযুক্তির এই যুগের সাথে অপরিচিত তার রক্ষণশীল পরিবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি। একদিন গভীর রাতে কাজের সময় বিষয়টি তার বাবা-মা দেখতে পেলে পরিবারের অন্দরমহলেই নেমে আসে একাত্তরের মতো বর্বর মানসিকতার নির্যাতন। মেয়ের ওপর চরম শারীরিক নির্যাতন চালানো হয়, তার দৈনিক খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইল ফোনটিও বলপূর্বক কেড়ে নেওয়া হয়।
এই পারিবারিক অশান্তি ও নির্যাতনের ঘটনাটি একপর্যায়ে আশেপাশের এলাকায় জানাজানি হয়ে গেলে টুম্পার বিবাহযোগ্যতা ও সম্মান নিয়ে এক গভীর জটিলতা তৈরি হয়। সমাজের অনাকাঙ্ক্ষিত কানাঘুষা ও চাপ এড়ানোর মুহূর্তে লেঠা রায় নামের স্থানীয় এক যুবক তাকে বিয়ে করতে সম্মত হন, যা প্রথমে অনেকের কাছে একটি সমাধান বলে মনে হয়েছিল। কিন্তু এই বিয়ের আড়ালে লুকিয়ে ছিল লোভ ও বর্বতার এক ভয়ঙ্কর ফাঁদ। বিয়ের চূড়ান্ত শর্ত হিসেবে লেঠা রায় মেয়ের পরিবারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কন্যার ভবিষ্যৎ ও সামাজিক মর্যাদার কথা চিন্তা করে মেয়ের বাবা তাৎক্ষণিকভাবে সেই বিশাল অংকের যৌতুক দিতে সম্মত হন। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মেয়ের বাবা যখন চুক্তিনুযায়ী সেই টাকা পরিশোধ করতে অসমর্থ বা অস্বীকার করেন, তখন থেকেই টুম্পার জীবনে শুরু হয় এক জীবন্ত নরকবাস। স্বামী ও তার পরিবারের লোকজনের পক্ষ থেকে টুম্পার ওপর নামিয়ে আনা হয় অমানবিক ও পৈশাচিক শারীরিক ও মানসিক নির্যাতন। দিনের পর দিন চলতে থাকা এই বর্বরোচিত নির্যাতনের মাত্রা এতটাই তীব্র ছিল যে, একপর্যায়ে টুম্পা মারধরের শিকার হয়ে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন। তড়িঘড়ি করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও ঘাতকদের নির্যাতন থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়নি; চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণী টুম্পা বর্মণ।
এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা চালালেও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। সনাতনী সমাজ ও মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন, একজন স্বাধীন ও আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করা তরুণীকে কেন এমন বর্বরতার শিকার হতে হলো? News copied from- 'হিন্দুস নিউজ' পত্রিকার পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত লেঠা রায় এবং এর নেপথ্যে থাকা কুচক্রী মহলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বা ফাঁসির দাবি জানানো হয়েছে। একই সাথে সনাতন ধর্মাবলম্বী নারী ও তরুণীদের নিরাপত্তা, সামাজিক অধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে, যেন ভবিষ্যতে আর কোনো টুম্পাকে এমন মর্মান্তিক পরিণতি বরণ করতে না হয়।
মতামত