নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলস এলাকায় আন্তর্জাতিক মানের মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা রমেশ দত্ত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ কটন মিলস এলাকার মন্দির পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিত ছিলেন।
রমেশ দত্ত বলেন, মন্দিরের ন্যায্য জায়গা কেউ দখল করতে পারবে না। এখানে আন্তর্জাতিক মানের একটি মন্দির নির্মাণ করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মন্দিরটির উদ্বোধন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের নির্দেশনায় তিনি মন্দিরটি পরিদর্শনে যান।
মন্দির নির্মাণের এ ঘোষণাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
মতামত