চট্টগ্রামের আসকার দিঘীর পার এলাকা থেকে ট্যাক্সিতে করে রওনা হওয়ার পর ৪ বছরের শিশুসহ অপর্ণা দাশ (বৃষ্টি) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, গত ১৬ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে তিনি শিশুসহ ট্যাক্সিতে ওঠেন। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ চট্টগ্রামের অলংকার মোড়ের বাস কাউন্টারের আশপাশে তাঁদের দেখা গেছে। নিখোঁজ হওয়ার সময় অপর্ণার পরনে ছিল লাল রঙের পোশাক। তাঁর সঙ্গে থাকা শিশুটির পরনে ছিল কালো শার্ট ও জিন্স প্যান্ট।
সিসিটিভি ফুটেজের সূত্রে পাওয়া গাড়ির নম্বর: চট্ট মেট্রো-থ-১৩-৫৯-১৬।
নিখোঁজ মা ও শিশুর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। তাঁদের কোথাও দেখে থাকলে অথবা কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
01648943509
01819841548
01839843239
মতামত