তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের শ্রীখন্ডা দোস্তরামপুর গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। এক সন্তানের জননী গৃহবধূ চন্দনা রানী বুলি (২৫) একই গ্রামের উৎপল কুমারের ছেলে কিশোর উৎস কুমার জয় (১৭)-এর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে গেলে স্থানীয়রা তাদের বানেশ্বর থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ওই গৃহবধূর সঙ্গে কিশোর উৎস কুমার জয়ের দীর্ঘ এক বছর ধরে সম্পর্ক চলছিল। এই সম্পর্কের জের ধরেই তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে বানেশ্বর এলাকায় গিয়ে দুজনের সম্মতিতে তারা নিজেরাই সিঁদুর দান সম্পন্ন করে বিয়ে করেন।
(News copied from- 'হিন্দুস নিউজ')
বিয়ের পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বানেশ্বরে গিয়ে তাদের খবর পান এবং সেখান থেকে দুজনকে নিজ এলাকায় নিয়ে আসেন। এ ঘটনায় কামারগাঁ ইউনিয়নের শ্রীখন্ডা দোস্তরামপুর গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক ও পারিবারিক বিষয়গুলোর পাশাপাশি প্রতিটি মানুষের মর্যাদা ও মানবাধিকার সুরক্ষিত রাখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
মতামত