হিন্দুস নিউজ

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

| প্রিন্ট সংস্করণ

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

 হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে এসআই পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

এর আগে গত ১৩ অক্টোবর বাংলাদেশ টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. মোখলেছুর রহমান পিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। পদোন্নতির পর তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সূবর্ণা সুত্রধর ২০০৭ সালের জানুয়ারিতে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মজীবনের ধারাবাহিকতায় সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে উপপরিদর্শক (এসআই) পদে উন্নীত হলেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে আফ্রিকার দেশ মালিতে দায়িত্ব পালন করেন এই নারী পুলিশ কর্মকর্তা।

নিজের পদোন্নতিতে সূবর্ণা সুত্রধর বলেন, এটি শুধু আমার একার অর্জন নয়; ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও পরিবারের সম্মিলিত সহযোগিতার ফল। সবার কাছে আশীর্বাদ চাই, যেন নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x