চরফ্যাশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শ্যামল দাসকে চাকরি থেকে বরখাস্তের ঘটনায় নতুন মোড় নিয়েছে। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ সাজানো নাটক।
স্থানীয়দের অভিযোগ, শ্যামল দাসকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ঘটনা সাজানো হয়েছে।
তাদের দাবি অনুযায়ী, স্থানীয় দুই নারীকে শিক্ষার্থী বলে চালিয়ে দিয়ে প্রচার চালানো হচ্ছে। অথচ ওই দুই নারীকে চরফ্যাশন পৌরসভা এলাকায় সবাই চেনেন।
এছাড়া ওই স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরাও শ্যামল দাসকে নিরপরাধ বলে দাবি করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রশ্ন — কোনো প্রমাণ ছাড়া, কোন আইনের ভিত্তিতে একজন সংখ্যালঘু কর্মচারীকে এভাবে চাকরিচ্যুত করা হলো?
তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত