শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ওই ফ্ল্যাটের ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠান। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
মতামত