মাদারীপুরের মস্তফাপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস মস্তফাপুর মিলগেইট এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
স্থানীয়রা বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সড়কের খারাপ অংশ অতিক্রমের সময় ইজিবাইকটিকে চাপা দেয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে।
মতামত