শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
Topic Ads 1
অজপানন্দসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, নিরাপত্তাহীনতার অভিযোেগ রোমারিও সূত্রধরের

অজপানন্দসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, নিরাপত্তাহীনতার অভিযোেগ রোমারিও সূত্রধরের

অজপানন্দসহ সাতজনের বিরুদ্ধে তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সনাতনী সংগীতভিত্তিক ব্যান্ড ‘প্রণাম’-এর প্রতিষ্ঠাতা ও সহযোগী স্বত্বাধিকারী রোমারিও সূত্রধর। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রোমারিও সূত্রধর এসব তথ্য জানান।ফেসবুক পোস্টে রোমারিও সূত্রধর দাবি করেন, অজপানন্দ ও এক তরুণীর কাকা রাজু সূত্রধর তাঁর সঙ্গে সমঝোতার কথা বলে একটি স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই তরুণীর বাবার কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়ার বিষয়ে একটি ভয়েস রেকর্ড তাঁর হাতে এসেছে। বিষয়টি বুঝতে পেরে তিনি কোনো স্টেটমেন্ট দেননি বলেও পোস্টে উল্লেখ করেন।রোমারিওর অভিযোগ, এরপর থেকে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তিনি ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে দাবি করেন।তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আইন নিজের হাতে না তুলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁর পরিবারের পক্ষ থেকে অজপানন্দসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।তবে মামলাটি কোন থানায় দায়ের করা হয়েছে, মামলার নম্বর ও কোন কোন ধারায় অভিযোগ আনা হয়েছে—এ বিষয়ে রোমারিও সূত্রধরের ফেসবুক পোস্টে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। একইভাবে অভিযুক্তদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।রোমারিও সূত্রধর বাংলাদেশের সনাতনী সংগীতভিত্তিক ব্যান্ড ‘প্রণাম’-এর প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে পরিচিত।নোট: এ প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো রোমারিও সূত্রধরের ফেসবুক পোস্টের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। অভিযোগের সত্যতা ও মামলার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিযুক্তদের বক্তব্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তী তথ্য প্রকাশ করা হবে।