হিন্দুস নিউজ

সনাতনী অধিকার ও আধ্যাত্মিক উৎকর্ষের আলোকবর্তিকা

স্বামী নিরঞ্জনানন্দ পুরী'র লোহাগাড়ার বদলে দেওয়া ধর্মীয় চিত্র ও কর্মময় জীবন

| প্রিন্ট সংস্করণ

স্বামী নিরঞ্জনানন্দ পুরী'র লোহাগাড়ার বদলে দেওয়া ধর্মীয় চিত্র ও কর্মময় জীবন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

​শিব কল্পতরু ব্রহ্মর্ষি শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের কৃপাধন্য কৃতি সন্তান এবং পূজনীয় অধ্যক্ষ শ্রী শ্রী অদ্বৈত ভবনের কর্ণধার শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা ও আধ্যাত্মিক জাগরণে এক অনন্য নাম। তাঁকে নিয়ে কিছু বলতে গেলে হয়তো অনেক কথাই বলা যায়, তবুও মনে হয় কিছু কথা বলা বাকি থেকে যাবে কারণ তাঁর অবদান বহুমুখী ও সুদূরপ্রসারী। যাঁকে ছাড়া হয়তো আমাদের লোহাগাড়া কর্মকার পাড়া আজও আধ্যাত্মিক ও সামাজিক অন্ধকারে আচ্ছন্ন থাকত। যাঁর অক্লান্ত পরিশ্রম, দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনা ছাড়া হয়তো আমাদের প্রিয় কেন্দ্রীয় কালীমন্দির ও অদ্বৈত মন্দির আজকের এই গৌরবোজ্জ্বল অবস্থানে পৌঁছাতে পারত না। মন্দিরের যেকোনো অনুষ্ঠান হোক—দুর্গাপূজা, মহোৎসব কিংবা অন্য কোনো ধর্মীয় আয়োজন—প্রতিটি অনুষ্ঠানের শুরুতেই তিনি সবকিছুর নিখুঁত পরিকল্পনা করে নেন। কীভাবে অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় এবং কীভাবে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়, সেই চিন্তাই যেন তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কে কী ভাবছে, কে কী করছে কিংবা কে কতটুকু সহযোগিতা করছে—এসব তুচ্ছ বিষয় নিয়ে তিনি কখনো বিভেদ সৃষ্টি করেন না।

 News copied from- 'হিন্দুস নিউজ' বরং সবাইকে একসঙ্গে নিয়ে, সবার পারস্পরিক সহযোগিতায় পূজার কাজ ও মহা উৎসব সম্পন্ন করার ক্ষেত্রে তিনি সবসময় আপসহীন ও আন্তরিক। তাঁর এই উদার মনোভাব, অসামান্য সাংগঠনিক দক্ষতা এবং সকল মানুষকে আপন করে নেওয়ার বিরল গুণ সত্যিই আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। সনাতনীদের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের কল্যাণে তাঁর এই নিরলস প্রয়াস সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমাদের কাছে তিনি শুধু একজন মহারাজ নন; তিনি আমাদের পথপ্রদর্শক, অকৃত্রিম অনুপ্রেরণা এবং ধর্মীয় ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল ও জীবন্ত দৃষ্টান্ত। তাঁর সুচারু হাত ধরেই আমাদের এলাকার ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিবেশ আজ আরও বেশি সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠেছে। এমন একজন মহাপুরুষকে আমাদের মাঝে অভিভাবক হিসেবে পেয়েছি, এটি আমাদের লোহাগাড়াবাসীর জন্য সত্যিই এক পরম সৌভাগ্য। সর্বশক্তিমান ভগবানের কাছে আমাদের একটাই ঐকান্তিক প্রার্থনা—শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ যেন সর্বদা সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন এবং তাঁর পবিত্র আশীর্বাদ ও সুমহান দিকনির্দেশনায় আমাদের লোহাগাড়া কর্মকার পাড়া আরও বহুদূর এগিয়ে যায়। তাঁর রাঙা চরণে জানাই আমাদের শতকোটি প্রণাম ও অফুরন্ত শ্রদ্ধা।

বিষয় : মন্দির সনাতনী চট্টগ্রাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

স্বামী নিরঞ্জনানন্দ পুরী'র লোহাগাড়ার বদলে দেওয়া ধর্মীয় চিত্র ও কর্মময় জীবন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x