হিন্দুস নিউজ
Topic Ads 1
৫ লাখ টাকা চাঁদার দাবিতে সনাতনী প্রবাসীর বাড়ীতে বোমাবাজি-হামলা ও প্রাণনাশের হুমকি

৫ লাখ টাকা চাঁদার দাবিতে সনাতনী প্রবাসীর বাড়ীতে বোমাবাজি-হামলা ও প্রাণনাশের হুমকি

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মৌরাট গ্রামের ঋষিপাড়ায় এক সনাতন ধর্মাবলম্বী প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে মধ্যরাতে হামলা, ব্যাপক ভাঙচুর ও বোমাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবীন ও অসহায় সুশীল ঋষির বসতবাড়িতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় বাড়িতে অবস্থানরত নারী ও শিশুদের ভয়ভীতি দেখিয়ে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান বিদেশি লাইট লুট করে নিয়ে যায়। আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় পুরো ঋষিপাড়ার নিরিহ সনাতনী পরিবারের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।​ভুক্তভোগী সুশীল ঋষি জানান, এর আগে প্রায় ১৫ দিন আগেও একইভাবে তার বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদার টাকা না দেওয়ায় আবারও তারা ক্ষিপ্ত হয়ে এই নৃশংস হামলা ও লুটপাট চালায়। সুশীল ঋষির অভিযোগ, একই গ্রামের খিরোদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত ও সামাজিক বিরোধ চলে আসছে এবং তার প্রত্যক্ষ ইন্ধনেই বারবার তাদের বাড়িতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রবাসীর মেয়ে অর্পণা ঋষি কান্নাজড়িত কণ্ঠে জানান, প্রবাসে থাকা তার দুই ভাইকে ফোন করে দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাদের বৃদ্ধ বাবাকে প্রাণনাশের প্রকা‌শ্য হুমকি দেওয়া হয়েছে।​ঘটনার খবর পেয়ে রাতেই পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনূল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু প্রাথমিক তদন্তে ডাকাতির ঘটনা ঘটেনি বলে মনে হচ্ছে। তিনি বিষয়টিকে জমি-সংক্রান্ত বিরোধ হিসেবে দেখছেন এবং ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, পুলিশের এই ধরনের শিথিল ভূমিকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বারবার প্রান্তিক ও সংখ্যালঘু পরিবারের ওপর এমন হামলায় এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নাজিরপুরে শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, পরিবারসহ হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে প্রধান শিক্ষক কিশোর কুমার হালদারের কাছে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।কিশোর কুমার হালদার (৫৪) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিরোদ বিহারী হালদারের ছেলে। তিনি শাঁখারীকাঠী ইউনিয়নের ৯৫ নম্বর বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।জিডির বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার জন্য শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত সময় বেঁধে দেয় হুমকিদাতা। দাবি পূরণ না করলে শিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে জানানো হয়।কিশোর কুমার হালদার জানান, ফোনদাতা তাকে ও তার পরিবারকে হামলার লক্ষ্য হিসেবে বেছে নেওয়ার কথা বলে। রক্ষা পেতে নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে বলা হয়। এই হুমকির পর নিরাপত্তাহীনতায় তিনি তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে রাত কাটান।ওই শিক্ষক আরও জানান, গত বছর তার চাচাতো ভাই সঞ্জীব হালদারকে হত্যা করা হয়। সেই ঘটনার পর এবার পরিবারসহ হত্যার হুমকি পাওয়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ফোন করে প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে সপরিবারে হত্যার হুমকির ঘটনায় জিডি হয়েছে। হুমকিদাতার সন্ধানে পুলিশ কাজ করছে।

নাজিরপুরে শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, পরিবারসহ হত্যার হুমকি