হিন্দুস নিউজ
Topic Ads 1
পশ্চিম গুজরা সাধুপাড়ায় দুই দিনব্যাপী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব ২০২৬

পশ্চিম গুজরা সাধুপাড়ায় দুই দিনব্যাপী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলার ১১ নং  পশ্চিম গুজরা সাধুপাড়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী সার্বজনীন শ্যামাপূজা-২০২৬ ও দীপাবলি উৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পশ্চিম গুজরা সাধুপাড়া তরুণ সমাজ কল্যাণ সংঘ ও সাধুপাড়া পূজা উদ্‌যাপন পরিষদের যৌথ উদ্যোগে আগামী ৭ ও ৮ নভেম্বর দুই দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার বিকেল ৪টায় উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মাতৃবরণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি ও উরাভানকে প্রদীপ প্রদর্শন, রাত ৮টায় শ্রীশ্রী শ্যামা মায়ের শুভ অধিবাস এবং রাত ৯টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রী শিমুল শীল ও তাঁর দলের পরিবেশনা। ভক্তিমূলক সংগীতের এ আয়োজনে ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।৮ নভেম্বর রবিবার সকাল ১১টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এতে সংগীত পরিবেশন করবেন শ্রীমান সেন্টু দেবনাথ ও তাঁর দল। দুপুর ১টায় অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন, সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি এবং রাত ১২টায় শ্রীশ্রী শ্যামা মায়ের পূজার্চনা শেষে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদানের কর্মসূচি রয়েছে।আয়োজকেরা জানান, দেবী শ্যামা বা মা কালীর আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ, শুভশক্তির প্রতিষ্ঠা এবং ভক্তদের মঙ্গল কামনা করা হয়। দীপাবলির আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার দূর করে আলো, শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের অন্যতম তাৎপর্য।দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।আয়োজনে:  সাধুপাড়া তরুণ সমাজ কল্যাণ সংঘ ও সাধুপাড়া পূজা উদ্‌যাপন পরিষদ।উৎসব অঙ্গণ- রাধাকৃষ্ণ মন্দির মাঠ প্রাঙ্গণ, সাধুপাড়া, রঘুনন্দন চৌধুরী হাট, ১১ নং পশ্চিম গুজরা, রাউজান, চট্টগ্রাম।

রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গোৎসব

চট্টগ্রামের রাউজান পৌরসভার মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব-২০২৬। শতবর্ষের ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে আয়োজিত এ উৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহের আমেজ।সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত সাজানো হয়েছে নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে শ্রীশ্রী চণ্ডীপাঠ, দেবীর চক্ষুদান, ঢাক-ঢোলের বাদ্যে সন্ধ্যা আরতি, মাতৃবরণ, শতবর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, স্মারক পাণ্ডুলিপি উন্মোচন, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শাড়ি বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, পুরস্কার বিতরণ, স্মৃতিচারণ, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এ ছাড়া থাকছে ‘মা চিন্ময়ী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, সনাতনী ব্যান্ড ‘ত্রিনাথ’-এর পরিবেশনা, ‘টিম আগমনী’র উদ্যোগে শ্রীশ্রী মহাচণ্ডীপাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, ঢাকের তালে ধুনুচি নৃত্য এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প। উৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে বিস্তারিত অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে।মহালয়া—১০ অক্টোবর, শনিবার: সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চণ্ডীপাঠ, দেবী দুর্গার চক্ষুদান এবং ঢাক-ঢোলের বাদ্যের তালে বর্ণাঢ্য সন্ধ্যা আরতির মধ্য দিয়ে মহালয়ার বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।মহাষষ্ঠী—১৬ অক্টোবর, শুক্রবার: সকাল ১০টায় শতবর্ষের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুর ৩টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘মা চিন্ময়ী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি ও মাতৃবরণ এবং রাত ৮টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, পূজার শুভ উদ্বোধন ও প্রবীণ গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। রাত ১০টায় সনাতনী ব্যান্ড ‘ত্রিনাথ’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মহাসপ্তমী—১৭ অক্টোবর, শনিবার: সকাল ১০টায় ‘টিম আগমনী’র পরিবেশনায় শ্রীশ্রী চণ্ডীপাঠ, দুপুর ১২টায় দেবীর ভোগ নিবেদন এবং সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি ও ঢাকের তালে ধুনুচি নৃত্যের আয়োজন করা হয়।১৮ অক্টোবর, রবিবার: বিকেল ৩টায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হবে। সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি ও ধুনুচি নৃত্য অনুষ্ঠিত হবে। রাত ১০টায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় শিল্পী ঐশী রক্ষিত ধর্মীয় সংগীত পরিবেশন করবেন।মহাঅষ্টমী—১৯ অক্টোবর, সোমবার: সন্ধ্যা ৬টায় দেবীর সন্ধ্যা আরতি ও ঢাকের তালে ধুনুচি নৃত্যের আয়োজন রয়েছে।মহানবমী—২০ অক্টোবর, মঙ্গলবার: সকাল ১০টায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি ও ধুনুচি নৃত্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সাজানো হয়েছে।বিজয়া দশমী—২১ অক্টোবর, বুধবার: সকাল ৮টায় দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ, সকাল ১০টায় আনন্দমুখর বিজয়া র‍্যালি এবং রাত ৮টায় প্রতিমা বিসর্জন বা নিরঞ্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।শতবর্ষের ঐতিহ্যে সম্প্রীতি ও মানবসেবার বার্তামনপোদ্দার বাড়ির শতবর্ষ পূর্তির এ আয়োজন শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ও এতে প্রতিফলিত হয়েছে। অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবার মতো উদ্যোগ উৎসবের সামাজিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে শতবর্ষ পূর্তির এ দুর্গোৎসব সবার অংশগ্রহণে আনন্দঘন হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজক কমিটির।পরিশেষে, মনপোদ্দার বাড়ির দুর্গোৎসব উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে জানানো হয়েছে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গোৎসব

রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে বার্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাউজান উপজেলা অডিটোরিয়াম হলরুমে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে সভায় যৌথভাবে সঞ্চালনা করেন সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখার সভাপতি রাখাশ সরকার ও বাপ্পা কুমার দাশ।সভায় মহা আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ ও মন্দিরের প্রধান পূজারি তপন চক্রবর্তী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক সাঈয়িদ বিন আমান রানা, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাদাত মির্জা এবং রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের দক্ষিণ রাউজান উপকমিটির সাধারণ সম্পাদক বিটু কান্তি দে, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিদুয়ানুল হক, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের সভাপতি নরেশ দাশ গুপ্ত, সংগঠনের পৌরসভা সভাপতি ডা. লিটন শর্মা, দক্ষিণ রাউজান গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক শিক্ষক সমীর চন্দ্র দে, রাউজান পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম পিংকু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-যুগ্ম সম্পাদক এম এস নেওয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল খান, বিএনপি নেতা শহীদ চৌধুরী, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা সাধারণ সম্পাদক ভোমর দাশ, শিক্ষক বিজয় বিশ্বাস ও শিক্ষক মাধব নন্দীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রূপস দাশ গুপ্ত, সহ-দপ্তর সম্পাদক বাপ্পা দাশ, গণসংযোগ সম্পাদক দূর্জয় দাশ সূর্য, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক ঈশান ভট্টাচার্য, সহ-পূজা বিষয়ক সম্পাদক সুমন রায়, প্রচার সম্পাদক প্রান্ত পালিত, সহ-সাধারণ সম্পাদক হিমাদ্রি পালসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া উপস্থিত ছিলেন বাগীশিক রাউজান সংসদের সাংগঠনিক সম্পাদক ও রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের সাধারণ সম্পাদক অর্পণ মহাজন রিপু, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মানু কর্মকার, রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজু, যুবদল নেতা শাকিল চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।সভায় রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণ রাউজান এবং পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশগ্রহণ করেন।আলোচনা সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, শৃঙ্খলা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা