হিন্দুস নিউজ
Topic Ads 1
শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে জয় সিং সহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে জয় সিং সহ নিহত ২, আহত ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লচনা বাজার এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার বাসিন্দা অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুজনের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায় আলম এশিয়া পরিবহনের একটি বাস। বাসটি লচনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। সত্য সনাতন টিভি পরে আহত তিনজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ বলেন, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তাঁদের মধ্যে জয় সিংয়ের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে। অপর দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।