রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ১৩ বছরের শিশু দুর্জয় দে আর বেঁচে নেই।
শনিবার (২৪ জানুয়ারি ) দুপুরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ শুটকি পট্টি এলাকায় একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে শিশু দুর্জয় দে। মুহূর্তের মধ্যেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান।
রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


শিশু দুর্জয় দে’র মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মতামত