জানা গেছে, দোহায় একটি চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন লিটন দাস। দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
লিটন দাস জীবিকার তাগিদে ২০২৪ সালে কাতারের দোহায় প্রবাসে পাড়ি জমান। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে লিটনের পরিবারে নেমে এসেছে গভীর শোক। প্রবাসী সূত্রে জানা গেছে, তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক ঘটনায় কুলাউড়া এলাকাজুড়ে শোকের মাতম চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু, সহপাঠী ও স্বজনরা শোকবার্তা জানিয়ে লিটন দাসকে স্মরণ করছেন।
মতামত