শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই বেয়াইসহ হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের চার প্রার্থীর জয়

| প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই বেয়াইসহ হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের চার প্রার্থীর জয়
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন চারজন প্রার্থী। তাঁরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত ২৭০টি আসনের বেসরকারি ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকা–৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা এলাকা নিয়ে গঠিত এই আসনে তিনি পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–র প্রার্থী মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

মাগুরা–২ আসনে জয়ী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের বেয়াই হিসেবেও পরিচিত। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।

পার্বত্য জেলা বান্দরবান থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন সাচিং প্রু। তিনি বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক এবং এর আগেও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারের নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র প্রার্থী আবু সাঈদ মো. সূজা উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

রাঙামাটি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন দীপেন দেওয়ান। তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ২২২ ভোট।

এবারের নির্বাচনে বিএনপি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে মোট ছয়জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। তাঁদের মধ্যে চারজন জয়ী হলেও বাগেরহাট–১ আসনের কপিল কৃষ্ণ মণ্ডল ও বাগেরহাট–৪ আসনের সোমনাথ দে পরাজিত হয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি একজন করে সংখ্যালঘু প্রার্থী দিলেও তাঁরা দুজনই জয় পাননি। খুলনা–১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এবং মৌলভীবাজার–৪ আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাশ পরাজিত হয়েছেন।

সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৯ জন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ২২টি দল সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৬৭ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ১২ জন সংখ্যালঘু প্রার্থী নির্বাচনে অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই বেয়াইসহ হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের চার প্রার্থীর জয়

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x