হিন্দুস নিউজ

ঋতস্বর কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান

সবুজ দত্ত
সবুজ দত্ত জেলা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ

ঋতস্বর কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ছবি:সবুজ দত্ত (হিন্দুস্ নিউজ)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সনাতনী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ঋতস্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুবর্ণা গুপ্ত এবং ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী বিথি রায়। তাঁদের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আনন্দময় ও উপভোগ্য।অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঋতস্বরের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল বিশ্বাস ও লিখন সরকার। তাঁরা নবীন শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য নবীন শিক্ষার্থীদের আহ্বান জানান। তাঁদের প্রাণবন্ত ও আন্তরিক বক্তব্য অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে এবং নবীনদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য শুভ্র। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় মন্দিরের সভাপতি হৃদয় দাস এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ঋতস্বরের সদস্যবৃন্দ।নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় ঋতস্বর কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা ‘অরিত্রিকা’ এবং ধর্মীয় গ্রন্থ। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলায় জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

নবীনদের স্বাগত জানানো, মতবিনিময় ও প্রাণবন্ত বক্তব্যের মধ্য দিয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক-এই প্রত্যাশা।

বিষয় : সনাতনী সংগঠন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঋতস্বর কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x