সিলেট নগরের পাঠানটুলা তারাপুর চা বাগানে অবস্থিত শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরে ভোররাতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় শ্রমিক ও বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে নিয়মিত সময় দোকান খুলতে এসে এক ব্যবসায়ী মন্দিরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন।
বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত স্থানীয়দের খবর দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানিয়েছেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। তবে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

হঠাৎ করে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই এটিকে পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বাসিন্দারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে মন্দির ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান

মতামত