শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানিক চন্দ্র রায়ের বাড়িতে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে পরিবার

| প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানিক চন্দ্র রায়ের বাড়িতে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে পরিবার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামে মানিক চন্দ্র রায়ের বসতবাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মানিক চন্দ্র রায়ের বাড়িতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামালের বেশিরভাগই পুড়ে যায়।

ভুক্তভোগী মানিক চন্দ্র রায় জানান, হঠাৎ আগুন দেখে তারা দিশেহারা হয়ে পড়েন। দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে পারায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানিক চন্দ্র রায়ের বাড়িতে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে পরিবার

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x