শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত বাজার নিয়ন্ত্রণে সরকারের একাধিক উদ্যোগ

| প্রিন্ট সংস্করণ

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত বাজার নিয়ন্ত্রণে সরকারের একাধিক উদ্যোগ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি বাজারে আতপ চালের চাহিদা বাড়ায় অতিরিক্ত আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে চীনের ব্যাপক চাল আমদানি বিশ্ববাজারে প্রভাব ফেলছে। চীন মূলত ভিয়েতনাম থেকে বড় পরিসরে চাল কিনছে, যার ফলে বৈশ্বিক বাজারে দামের চাপ তৈরি হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ এবার ভারত থেকে যে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে, তার দাম গতবারের তুলনায় কিছুটা কম পাওয়া গেছে। এতে দেশের বাজারে কিছুটা স্বস্তি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, শুধু চাল নয়— কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সরকার সার আমদানির দিকেও গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আরও ৪০ হাজার মেট্রিক টন সার আনার প্রক্রিয়া চলছে। সারের দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় কৃষকদের জন্য এটি ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় উন্নয়ন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর একটি ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের আওতায় চারটি সড়ক প্রকল্পের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

বিদ্যুৎ খাতে উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ১৯টি সাবস্টেশন নির্মাণ ও বিতরণের বিষয় সভায় অনুমোদন পেয়েছে। এতে ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন হবে বলে আশা করা হচ্ছে।

রমজানকে সামনে রেখে আগাম প্রস্তুতির কথাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, সরকার ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে উল্লেখযোগ্য পরিমাণ রাইস ব্র্যান অয়েল আমদানি করা হবে, যা ধানের তুষ থেকে উৎপাদিত।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের কথা জানান তিনি। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশের দূতাবাসের জন্য নিজস্ব ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকার কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে অনুমোদন প্রত্যাহার করা হতে পারে বলেও সতর্ক করেন অর্থ উপদেষ্টা।

সরকারের এসব উদ্যোগের মাধ্যমে খাদ্যপণ্য, কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজার স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত বাজার নিয়ন্ত্রণে সরকারের একাধিক উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x