আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
আজ তিনি সংশ্লিষ্ট কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক জানান, তিনি মূলত দেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত এবং অধিকার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে সংসদে কথা বলার লক্ষ্যেই এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন এবং সংসদে গিয়ে সাধারণ মানুষের বঞ্চনার কথা তুলে ধরাই তার প্রধান উদ্দেশ্য।
উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসনটি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। এই ‘হাই প্রোফাইল’ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নির্বাচনের সিদ্ধান্ত এলাকায় ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
মতামত