শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি হিন্দু বসতবাড়ি পুড়ে ছাই, আংশিক ক্ষতিগ্রস্ত আরও একটি

| প্রিন্ট সংস্করণ

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা-এর দক্ষিণ ধূরুং ইউনিয়নের পশ্চিম নাথ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি হিন্দু পরিবারের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এবং পাশের আরও একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি, মহা শিব চতুর্দশীর দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই একটি ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগের ত্রুটি কিংবা রান্নার চুলা থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। এলাকাবাসী পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালালেও দাহ্য উপকরণে নির্মিত ঘর হওয়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে রবি দেব নাথ ও সলিন্দ্র দেব নাথের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, পোশাক, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে ভস্মীভূত হয়েছে। পাশের আরও একটি পরিবার আংশিক ক্ষতির সম্মুখীন হয়েছে। 

যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনে নেমে এসেছে চরম দুর্দশা।

বর্তমানে তারা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। হঠাৎ করে মাথার উপর ছাদ হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। পুনরায় ঘর নির্মাণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য তাদের জরুরি সহায়তা প্রয়োজন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। 

সাহায্য পাঠাতে যোগাযোগ :

রবি দেব নাথ (০১৮৩২৪৮৪৭৬৯) 

সলিন্দ্র দেব নাথ (০১৭৭০৩৮৪৭২২) 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি হিন্দু বসতবাড়ি পুড়ে ছাই, আংশিক ক্ষতিগ্রস্ত আরও একটি

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x