ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দলটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির আত্মপরিচয়, সাংস্কৃতিক স্বকীয়তা ও ন্যায়ের দাবির এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের পথ ধরেই পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজ রোপিত হয়েছিল।
নেতৃবৃন্দ আরও বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সকল ভাষাভাষী মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টি দৃঢ় প্রতিজ্ঞ।

অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মতামত