শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

যশোরের অভয়নগরে হিন্দু ছাত্রীকে বিধর্মী যুবক কর্তৃক প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ!

| প্রিন্ট সংস্করণ

যশোরের অভয়নগর উপজেলায় নবম শ্রেণিতে অধ্যয়নরত এক হিন্দু ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মুসলিম এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর পিতা সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুয়াখোলা (প্রফেসরপাড়া) গ্রামের বাসিন্দা সাধন বালা তার ১৬ বছর বয়সী কন্যা প্রিয়ন্তী বালাকে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে পাঠান। প্রিয়ন্তী বালা স্থানীয় নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটের দিকে বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার বাসিন্দা সালমান গাজী রহিত (১৮) তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাধন বালা তার আবেদনে উল্লেখ করেন, নির্ধারিত সময়ে মেয়েটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রিয়ন্তীর কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও কোনো তথ্য না পাওয়ায় অবশেষে তিনি অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে প্রিয়ন্তী বালার শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে, চুল কালো ও বড় (প্রায় অর্ধেক পিঠ পর্যন্ত), উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং গড়ন হালকা।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ছাত্রীকে উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যশোরের অভয়নগরে হিন্দু ছাত্রীকে বিধর্মী যুবক কর্তৃক প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ!

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x