শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রূপগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ: অভিযোগের তীর জাকিরের দিকে

| প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ: অভিযোগের তীর জাকিরের দিকে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল সাওঘাট পশ্চিম ঋষি পাড়া এলাকায় একটি মন্দিরে গভীর রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জমি দখলের উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে একদল দুর্বৃত্ত মন্দিরটিতে অতর্কিত হামলা চালায়। তারা মন্দিরের ভেতরে ব্যাপক ভাঙচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এলাকাবাসীর অভিযোগ, জাকির নামের এক ব্যক্তি দীর্ঘকাল ধরে ওই মন্দিরের জায়গাটি দখল করার পাঁয়তারা চালিয়ে আসছে।

 জমিটি হাতিয়ে নিতে সে এর আগেও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল। এমনকি জায়গা ছাড়তে বাধ্য করার জন্য এলাকার নিরীহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও গুরুতর অভিযোগ রয়েছে এই জাকিরের বিরুদ্ধে। রাতের আঁধারে এই হামলার পেছনে জাকির ও তার অনুসারীদের হাত রয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

নারায়ণগঞ্জের মতো একটি সম্প্রীতির জেলায় এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

ক্ষুব্ধ এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা আমাদের অধিকার ও নিরাপত্তা আদায়ে রাজপথে নামতে বাধ্য হবো।"

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ: অভিযোগের তীর জাকিরের দিকে

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x