শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঈশ্বরগঞ্জে হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তি ও মন্দিরে তাণ্ডব, হাইকোর্টে মামলা

| প্রিন্ট সংস্করণ

ঈশ্বরগঞ্জে হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তি ও মন্দিরে তাণ্ডব, হাইকোর্টে মামলা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া বাজার সংলগ্ন দেবস্থান মৌজায় এক হিন্দু পরিবারের পৈতৃক ভিটেমাটি ও উপাসনালয়ে ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবি, প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে তাদের বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয় এবং পবিত্র সার্বজনীন কালী মন্দির ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী জনি দে জানান, ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে তাদের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়। হামলাকারীরা মন্দিরের বারান্দা ও স্থাপিত সাবমারসিবল মোটরও নষ্ট করে। শুধু স্থাপনা ধ্বংস করেই থেমে থাকেনি, ভিটেমাটির মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি। এতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছে।

ঘটনার পর জনি দে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। তবে অভিযোগ রয়েছে, এক প্রভাবশালী সচিব নিজের ক্ষমতার অপব্যবহার করে পুলিশি প্রতিবেদনে প্রভাব বিস্তার করেন। পরবর্তীতে জেলা আদালতে মামলাটি খারিজ হয়ে যায়। বর্তমানে বিষয়টি হাইকোর্টে গড়িয়েছে এবং মহামান্য হাইকোর্ট এ ঘটনায় রুল জারি করে সংশ্লিষ্টদের কাছে জবাব চেয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, সচিবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত রমেশ ও সুবোধের নেতৃত্বে ভাড়াটে লোকজন দিয়ে জমিটি জবরদখল করে রাখা হয়েছে। গত পরশু জনি দে ও তার পরিবার নিজেদের জমিতে গেলে তাদের ওপর পুনরায় হামলা চালানো হয় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এরপর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

 একইসঙ্গে জবরদখলকারীদের হাত থেকে পৈতৃক ভিটেমাটি উদ্ধার, মন্দিরে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষমতার অপব্যবহার বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তি ও মন্দিরে তাণ্ডব, হাইকোর্টে মামলা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x