শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ

| প্রিন্ট সংস্করণ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সাম্প্রদায়িক সহিংসতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ  করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), লালমনিরহাট জেলা শাখা।

‎বুধবার বিকেল ৪টায় শহরের মিশন মোড়   এলাকায় আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবি সভাপতি কমরেড অ্যাডভোকেট ময়জুদ ইসলাম, জেলা কমিটির সদস্য কমরেড অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুব ইউনিয়ন লালমনিহাট জেলা কমিটির সভাপতি গোপালচন্দ্র রায়, সদর যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক নবীন্দ্রনাথ রায়। সভা পরিচালনা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড অ্যাডভোকেট মধুসূদন রায় মধু।

‎দলীয় নেতা-কর্মীরা লাল পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে দীপু চন্দ্র দাস ও আরশা আক্তারকে নৃশংসভাবে হত্যা, উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

‎বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক রাজনীতি ও সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

‎সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল মিশন মোড় এলাকায় প্রদক্ষিণ করে। বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x