খুলনা জেলার খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্ধা গ্রামে একটি হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
ঘটনাটি সোমবার (২ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঘটে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত কালীপদ ঢালীর পুত্র মন্মথ ঢালী ও অসীম ঢালীর মালিকানাধীন জমি স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ জোরপূর্বক দখল করে নেয়। ভুক্তভোগীদের দাবি, কোনো পূর্ব নোটিশ বা আইনগত প্রক্রিয়া ছাড়াই তাদের জমিতে প্রবেশ করে দখল কার্যক্রম শুরু করা হয়।
পরিবারের সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগদখল করে আসছিলেন এবং এটি তাদের পৈত্রিক সম্পত্তি। হঠাৎ করে এমন দখলচেষ্টায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


এলাকাবাসীর একাংশের দাবি, সংখ্যালঘু পরিবারের সম্পত্তি রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের জমি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মতামত