বগুড়া সদরে বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে হিন্দুদের উপর হামলা করা হয় । এ ঘটনায় এক হিন্দু যুবক আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের চাঁদমুহা হরিপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি হিন্দু পরিবারের বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এ সময় পাশের একটি মসজিদ থেকে কয়েকজন ব্যক্তি এসে অতর্কিতভাবে হিন্দু পরিবারের উপর হামলা চালায় এবং লুটপাট করে। এতে এক হিন্দু যুবক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত