শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বগুড়ার সারিয়াকান্দিতে কোচিং সেন্টার পরিচালক চয়ন হত্যার ঘটনায় ৪ আসামি গ্রেফতার

| প্রিন্ট সংস্করণ

বগুড়ার সারিয়াকান্দিতে কোচিং সেন্টার পরিচালক চয়ন হত্যার ঘটনায় ৪ আসামি গ্রেফতার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কোচিং সেন্টার পরিচালক চয়ন রাজভর (৪০) হত্যার ঘটনায় পুলিশের অভিযানে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আমিনুর ফকির (৪৫), তার ছেলে মোঃ রাব্বি ফকির (২১), মোঃ তাহের ফকির (৪৫) এবং মোঃ রাকিব ফকির (২৬)। তাদের সবার বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী বাজার এলাকায়।

নিহত চয়ন রাজভর ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং তুলা রাম রাজভরের ছেলে। তিনি স্থানীয় “ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার”-এর পরিচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ি বাজার এলাকায় একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার রাতে তারাবিহ নামাজের পর ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ শাহিন ফকির ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে চয়ন রাজভরের ওপর হামলা চালায়।

হামলার সময় চয়ন রাজভরের বুকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চয়ন রাজভরের ভাই নয়ন রাজভরসহ আরও দুজন আহত হন। গুরুতর আহত নয়ন রাজভরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের পরপরই গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত চয়ন রাজভরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার সারিয়াকান্দিতে কোচিং সেন্টার পরিচালক চয়ন হত্যার ঘটনায় ৪ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x