শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পলাশবাড়ীতে হিন্দু দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ

| প্রিন্ট সংস্করণ

পলাশবাড়ীতে হিন্দু দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে বাকি টাকা নিয়ে বিরোধের জেরে এক হিন্দু ব্যবসায়ীর বিকাশ এজেন্ট দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের বাসিন্দা হিন্দু ব্যবসায়ী বাসুদেব দীর্ঘদিন ধরে একটি বিকাশ এজেন্টের দোকান পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, পলাশবাড়ী শ্রমিক দলের সেক্রেটারি দুলাল দীর্ঘদিন ধরে ওই দোকান থেকে বাকিতে লেনদেন করতেন এবং বিভিন্ন সময় দোকান থেকে আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করতেন। এমনকি স্থানীয়দের দাবি অনুযায়ী, বাসুদেবের দোকানের সঙ্গে থাকা একটি কক্ষ দীর্ঘদিন ধরে কোনো ভাড়া ছাড়াই বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল।

সম্প্রতি দুলাল তার প্রভাব খাটিয়ে একই স্থানে আরও একটি কক্ষ ব্যবহারের দাবি করেন বলে জানা গেছে। এ সময় দোকান মালিক বাসুদেব পূর্বের বাকি টাকা পরিশোধের বিষয়টি তুলে ধরলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন দোকান মালিক নতুন করে বাকিতে লেনদেন করতে অস্বীকৃতি জানান।

ভুক্তভোগীর অভিযোগ, এর পরপরই দুলাল তার কয়েকজন সহযোগীকে নিয়ে দোকানে এসে হামলা চালায়। তারা দোকানের ভেতরে ভাঙচুর চালায় এবং কাউন্টারে থাকা নগদ টাকা জোরপূর্বক লুট করে নিয়ে যায়। আকস্মিক এই হামলায় দোকান মালিক ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই অভিযোগ করছেন, প্রভাবশালী ব্যক্তিদের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। 

এদিকে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে হিন্দু দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x