শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাগেরহাট–৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সাজন কুমার মিস্ত্রী

| প্রিন্ট সংস্করণ

বাগেরহাট–৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সাজন কুমার মিস্ত্রী
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–৪ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাজন কুমার মিস্ত্রী। জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন।

নিজের পোস্টে সাজন কুমার মিস্ত্রী লেখেন, “জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান স্যারের কৃপায় দলের পক্ষ থেকে বাগেরহাট–৪ আসনে চূড়ান্ত মনোনীত হলাম। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।” তিনি আরও উল্লেখ করেন, দেশের অন্যান্য অনেক প্রার্থীর মতো তাঁর বিপুল অর্থবল নেই, তবে সাধারণ মানুষের প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসা ও দায়বদ্ধতার কোনো কমতি নেই।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “দেশের অন্যান্য প্রার্থীদের মত আমার কোন অর্থ নেই। তবে আমার থেকে নিঃস্বার্থ ভালোবাসার কোনো কমতি নেই। একমাত্র স্রষ্টার ইচ্ছায় এবং আপনাদের সহযোগিতায় যদি একটিবার সুযোগ পাই, তাহলে শত শত বছর মানুষ আমাকে মনে রাখতে হবে—এটাই আমার প্রতিজ্ঞা।” পাশাপাশি তিনি সকলের জন্য শুভকামনাও কামনা করেন।

এইসময় আপনারা আমার সাথে থাকুন, সুসময়ে আমি আপনাদেরকে হৃদয়ের মাঝে রাখবো
— সাজন কুমার মিস্ত্রী

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সাজন কুমার মিস্ত্রীর মনোনয়নকে ঘিরে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে তিনি একজন জনবান্ধব প্রার্থী হিসেবে পরিচিত বলে দাবি করছেন তাঁর সমর্থকরা। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং এলাকার উন্নয়ন ইস্যুকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখতে চান বলে জানা গেছে।

বাগেরহাট–৪ আসনে এবারের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা জোরালো হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাজন কুমার মিস্ত্রীর মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাট–৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সাজন কুমার মিস্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x