হিন্দুস নিউজ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব

| প্রিন্ট সংস্করণ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। স্পিকার এ শোক প্রস্তাব উপস্থাপন করেন ৷

শোক প্রস্তাবে বলা হয়, এ সংসদ প্রস্তাব করছে যে, মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারত একজন বিশিষ্ট রাজনীতিবিদ, স্বনামধন্য অর্থনীতিবিদ, বিচক্ষণ ব্যক্তিত্ব ও নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারিয়েছে। এ সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে।

এ শোকপ্রস্তাবের একটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভাষান্তর করে পরলোকগত মনমোহন সিং এর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে।

শোক প্রস্তাবে আরও বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট লাভ করার পর মনমোহন সিং ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত জাতিসংঘে কাজ করেন। ১৯৭০ ও ৮০-এর দশকে মনমোহন ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন। তিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (১৯৭২-১৯৭৬), রিজার্ভ ব্যাংকের গভর্নর (১৯৮২-১৯৮৫) এবং পরিকল্পনা কমিশনের প্রধান হিসেবে কাজ করেন।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি এ সময় ভারতে যুগান্তকারী অর্থনৈতিক উদারীকরণ, বেসরকারিকরণ ও বিশ্বায়ন নীতির মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো পরিচালনা করেন। ২০০৪ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং টানা দুই মেয়াদে (২০০৪-২০১৪) কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ভারতের সাবেক এ প্রধানমন্ত্রী। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x