শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফরিদপুরে হিন্দু তরুনী তুলি রাণী দাসের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরে হিন্দু তরুনী তুলি রাণী দাসের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফরিদপুরে তুলি রানী দাস (২১) নামে এক হিন্দু তরুণীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

গত ২৫শে মার্চ, বুধবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে শহরের কোতোয়ালি থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত তুলি রানী দাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার লক্ষণদিয়া এলাকার সুজিত দাসের মেয়ে।তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পশ্চিম খাবাসপুর এলাকায় ইব্রাহিম হাসানের বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে তুলি রানী দাস ঘরের কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

ঘটনাস্থলে নিহতের মা, কাকী ও কাকাতো ভাইসহ স্বজনরা উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে হিন্দু তরুনী তুলি রাণী দাসের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x