শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কাপ্তাইয়ে অসুস্থতা ও নিঃসঙ্গতার যন্ত্রণা বৃদ্ধের আত্মহনন, এলাকায় শোকের ছায়া

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও একাকিত্বের গভীর কষ্ট সহ্য করতে না পেরে বিশ্বজিৎ কর্মকার (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহননের পথ বেছে নিয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে ওয়াগ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধুছড়ি এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বিশ্বজিৎ কর্মকার মৃত হরে কৃষ্ণ কর্মকারের পুত্র। স্থানীয় ইউপি সদস্য অমল কান্তি দে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বিশ্বজিৎ কর্মকার দৃষ্টিশক্তি হারান এবং চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেন। ধীরে ধীরে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। এতে করে মানসিকভাবে ভেঙে পড়েন এই বৃদ্ধ।

পারিবারিক দিক থেকেও তিনি ছিলেন নিঃসঙ্গ। একমাত্র ছেলে বহু বছর আগে পরিবার ছেড়ে চলে যাওয়ায় স্ত্রী ছাড়া তাঁর পাশে আর কেউ ছিল না। অসুস্থতা, বার্ধক্য ও একাকিত্বের এই কঠিন বাস্তবতা তাকে গভীর বিষণ্ণতার দিকে ঠেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে অসুস্থতা ও নিঃসঙ্গতার যন্ত্রণা বৃদ্ধের আত্মহনন, এলাকায় শোকের ছায়া

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x