শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

গোপালগঞ্জ-৩ আসনে মাইনরিটি জনতা পার্টির প্রার্থী হিসেবে লড়বেন সঞ্জয় চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ-৩ (২১৭) আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সঞ্জয় চৌধুরী। দলটির কেন্দ্রীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মূলত সংখ্যালঘু জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সমাজে সমঅধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে নামছেন সঞ্জয় চৌধুরী। বিএমজেপি মনে করছে, এই আসনে তাদের প্রার্থীর অংশগ্রহণ সাধারণ ভোটারদের মাঝে নতুন আশার সঞ্চার করবে।

দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সঞ্জয় চৌধুরী বলেন, “আমি গোপালগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনগণের সেবা করতে চাই। এই গুরুদায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আমি আশা করি, আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।”

উল্লেখ্য, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে গোপালগঞ্জ-৩ আসনটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ‘ভিআইপি’ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনে এই আসনে বিএমজেপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার খবরে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে এরই মধ্যে কৌতুহল ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ-৩ আসনে মাইনরিটি জনতা পার্টির প্রার্থী হিসেবে লড়বেন সঞ্জয় চৌধুরী

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x