হিন্দুস নিউজ

রাঙ্গুনিয়ায় মন্দিরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুট, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়িদোকান এলাকায় অবস্থিত মা মগধেশ্বরী ও শিব মন্দিরে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং মন্দিরে থাকা মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সকালে মন্দির কমিটির সদস্যরা ঘটনাটি টের পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রতিবাদ জানান।

খবর পেয়ে পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম চলছে।

মন্দির কমিটির নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের পক্ষ থেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এদিকে, স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় মন্দিরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুট, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x