হিন্দুস নিউজ

'মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

| প্রিন্ট সংস্করণ

'মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
 বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে নাম পরিবর্তন নিয়ে আলোচনার মধ্যেই ‘মঙ্গল’ নাম বজায় রেখে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে বর্ষবরণ পর্ষদ। রাজধানীর ধানমন্ডিতে ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে সকাল ৯টায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে শোভাযাত্রা শুরু হবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। শোভাযাত্রা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও তক্ষশীলা বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম বলেন, “দেশের সৃজনশীল ও প্রগতিশীল মানুষদের উদ্যোগেই এই আয়োজন। আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের কাছে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরা।”

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিদেশি সংস্কৃতির প্রভাবের কারণে বর্ষবরণ উদযাপনে কিছু বিচ্যুতি দেখা যাচ্ছে, যা বাঙালির ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। “বাঙালির বর্ষবরণ মূলত দিনের শুরুতে, আনন্দঘন পরিবেশে উদযাপনের মধ্য দিয়েই হয়ে থাকে,” যোগ করেন তিনি।

আয়োজকরা জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। তাই নাম নিয়ে পরিবর্তন হলেও তারা ‘মঙ্গল’ ধারণাটিকেই গুরুত্ব দিয়ে এই আয়োজন করছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট-এর উদ্যোগে প্রথম এই শোভাযাত্রা শুরু হয় ‘আনন্দ শোভাযাত্রা’ নামে। পরবর্তীতে ১৯৯০ সালে এর নামকরণ করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’, যা দীর্ঘ সময় দেশ-বিদেশে পরিচিতি লাভ করে।

সাম্প্রতিক সময়ে এর নাম পরিবর্তন নিয়ে নানা সিদ্ধান্ত এলেও বর্ষবরণ পর্ষদ তাদের আয়োজনে ঐতিহ্যগত ‘মঙ্গল’ নামটি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এই শোভাযাত্রাকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দেয়, যা এর আন্তর্জাতিক গুরুত্বকে আরও দৃঢ় করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

'মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x