শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারালেন কোটালীপাড়ার রথী কান্ত জয়ধর

| প্রিন্ট সংস্করণ

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারালেন কোটালীপাড়ার রথী কান্ত জয়ধর
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পলোটানা গ্রামের বাসিন্দা রথী কান্ত জয়ধর (৪৬) সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী ইছামতী নদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারতে অবস্থানরত স্ত্রী ও সন্তানের সঙ্গে মিলিত হওয়ার আশায় নিজের শেষ সম্বল বসতভিটা বিক্রি করে সীমান্ত পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন রথী কান্ত জয়ধর। 

পরিকল্পনা অনুযায়ী তিনি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি। সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানা গেছে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার স্বপ্ন নিয়েই জীবন বাজি রেখেছিলেন রথী কান্ত জয়ধর, কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই তার জীবনের করুণ পরিসমাপ্তি ঘটে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও বিরাজ করছে। সীমান্তে এমন প্রাণহানির ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারালেন কোটালীপাড়ার রথী কান্ত জয়ধর

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x