শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে হিন্দু তরুণীর পরিবারকে ফাঁসাতে ভুয়া আইডি খুলে উগ্র পোস্ট

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক হিন্দু তরুণীকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার পরিবারকে ফাঁসাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে ইসলামবিরোধী ও উগ্র পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

 এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি নিয়ে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন তারা।

ভুক্তভোগী বিষ্ণু কুমার পালের দেওয়া তথ্য ও হিন্দুসনিউজ-এর বিশেষ প্রতিবেদকের অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত প্রদীপ পাল দীর্ঘদিন ধরে বিষ্ণু পালের ভাতিজীকে মোবাইল ফোনে বিরক্ত করতেন এবং বিভিন্ন সময়ে তাকে বিয়ের প্রস্তাব দিতেন। তবে ওই তরুণী প্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। অভিযোগ রয়েছে, এরই জেরে পরিকল্পিতভাবে বিষ্ণু পাল ও তার পরিবারের সদস্যদের ফাঁসাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি তৈরি করে অপপ্রচার শুরু করেন প্রদীপ পাল।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাদের ফেসবুক প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে তা বিকৃত করে এবং মনগড়া বক্তব্য সংযোজন করে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে দেন। বিশেষ করে ইসলাম ধর্ম অবমাননার মতো বিষয় জড়িয়ে দিয়ে এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়। এতে স্থানীয়ভাবে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং পরিবারটি সামাজিক ও ব্যক্তিগতভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে।

বিষ্ণু পাল হিন্দুসনিউজ-কে জানান, “আমরা খুব ভয়ের মধ্যে আছি। আমাদের পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এতে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি।” 

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিষ্ণু পাল আলফাডাঙ্গা থানায় একাধিক সাধারণ ডায়েরি করেন এবং পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমেও বিষয়টি তুলে ধরেন। থানায় দায়ের করা একটি জিডিতে তিনি উল্লেখ করেন, “অজ্ঞাতনামা ব্যক্তি ‘Bisun Paul’ নামে একটি ফেক ফেসবুক আইডি খুলে আমার ও আমার পরিবারের ছবি ব্যবহার করে এডিট করা পোস্ট ছড়াচ্ছে, যা আমাদের সম্মানহানি এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।”

আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। 

পরবর্তীতে র‌্যাবের সাইবার টিম অভিযান চালিয়ে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত প্রদীপ পালকে গ্রেফতার করে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ভুক্তভোগীদের ছবি সংগ্রহ করে পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে ধর্মীয় উস্কানি সৃষ্টির চেষ্টা করছিলেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 ভুক্তভোগী পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের কাছে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে হিন্দু তরুণীর পরিবারকে ফাঁসাতে ভুয়া আইডি খুলে উগ্র পোস্ট

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x