হিন্দুস নিউজ

সপরিবারে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে এলেন শ্রীকান্ত আচার্য

| প্রিন্ট সংস্করণ

সপরিবারে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে এলেন শ্রীকান্ত আচার্য
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সপরিবারে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য।

 দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত এই শিল্পী এবার পরিবারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।

সফরের অংশ হিসেবে তিনি রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন এবং ঢাকার জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরে গিয়েছেন। সেখানে কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতায় অংশ নেন।

বাংলাদেশ সফর নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শ্রীকান্ত আচার্য গণমাধ্যমকে বলেন, আমি যদি বাংলাদেশে আসার কথা বলি, তাহলে ২০০০ সাল থেকে আমি এই দেশে আসছি। ২৬ বছর ধরে আমি ঢাকাতে তো অনেকবার এসেছি, পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গাতেও ঘুরেছি। তবে ঢাকেশ্বরী মন্দিরে আমি এই প্রথমবার এলাম, খুবই ভালো লেগেছে।

তিনি আরও বলেন, এবার আমার কাছে এই ঘুরে দেখাটা একটু বিশেষ কারণ। একদিকে পহেলা বৈশাখের আনন্দ, অন্যদিকে আমি সপরিবারে এখানটায় ঘুরতে এসেছি। উৎসবের মেজাজের ভিতরে ঐতিহাসিক জায়গাটা ঘুরে দেখে খুব ভালো লাগছে।

তার এবারের সফর কেবল ব্যক্তিগত ভ্রমণ নয়, বরং দুই বাংলার সংস্কৃতির মধ্যকার অদৃশ্য এক সেতুবন্ধন হিসেবেই দেখছেন সংগীতপ্রেমীরা। পরিবারকে নিয়ে কয়েক দিন ঢাকায় কাটিয়ে শিগগির কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সপরিবারে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে এলেন শ্রীকান্ত আচার্য

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x