প্রথমবারের এই স্মরণীয় সফরে ভ্রমণসঙ্গী হিসেবে থাকছেন তাঁর মা ছায়া দাস এবং সহ-শিল্পীবৃন্দ। এই চট্টগ্রাম যাত্রা কেবল পেশাগত পরিবেশনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি তাঁর জন্য এক গভীর আত্মিক অনুভূতির নাম। কারণ, এই সফরের মাধ্যমে তিনি দীর্ঘদিন পর দেখা করতে পারবেন তাঁর সংগীত গুরু শ্রদ্ধেয় ওস্তাদ সুমন বড়ুয়ার সঙ্গে, যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ গুরুর সেবা করা ও তাঁর আশীর্বাদ নেওয়ার মাধ্যমে সফরটি অত্যন্ত অর্থবহ হয়ে উঠবে বলে বিশ্বাস করেন এই শিল্পী। সর্বজনীন সংস্কৃতি ও মানবাধিকারের অনন্য বার্তা বহন করে তিনি সুরের মাধ্যমে সব মানুষের হৃদয় ছোঁয়ার প্রত্যাশা রাখেন। (News copied from- 'হিন্দুস নিউজ') ওস্তাদ বিপ্রদাস ভট্টাচার্যের কাছে দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে উচ্চাঙ্গ সংগীতে সুগভীর তালিম নেওয়া মিতালী দাস ফোক, আধুনিক ও হিন্দি গানে সমান পারদর্শী। বৈচিত্র্যময় গায়কির অধিকারী হলেও এই সময়ে এসে তিনি নতুন মৌলিক গান প্রকাশের দিকেই বাড়তি মনোযোগ দিচ্ছেন। সম্প্রতি গীতিকার ও সুরকার অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা মিতালীর ‘চোখেতে চোখ’ শিরোনামের মৌলিক গানটি শ্রোতামহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সর্বজনীন সুরের সেতুবন্ধনে বিশ্বাসী এই শিল্পী চট্টগ্রামবাসীকে একটি অবিস্মরণীয় সংগীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
চোখেতে চোখ' খ্যাত গায়িকা মিতালী দাস সিলেটের গণ্ডি পেরিয়ে প্রথমবার আসছেন চট্টগ্রাম
এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিব্যানী দাস মিতালী প্রথমবারের মতো চট্টগ্রাম শহরে স্টেজ শোতে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন। মূলত সিলেটের স্থায়ী বাসিন্দা হলেও সুরের মূর্ছনা ছড়িয়ে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত কনসার্ট করে আসছেন এই গুণী শিল্পী। সিলেটের আশপাশের অঞ্চল ছাড়াও খাগড়াছড়ি ও ফটিকছড়িতে এর আগে স্টেজ শো করলেও চট্টগ্রাম মহানগরীর মাটিতে গান গাওয়ার সুযোগ তাঁর এবারই প্রথম। আগামী ২৭ আগস্ট রাতে চট্টগ্রামের আগ্রাবাদের একটি সামাজিক কল্যাণ সংস্থা আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের নিজস্ব মিউজিশিয়ানদের সঙ্গে নিয়ে মঞ্চ মাতাবেন তিনি। এই প্রথমবার চট্টগ্রামের মাটিতে পারফর্ম করতে যাওয়ার অনুভূতি প্রকাশ করে মিতালী জানান, আয়োজকদের প্রত্যাশা পূরণ করতে এবং গান দিয়ে দর্শকদের মুগ্ধ করতে তিনি পূর্ণ প্রস্তুত।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত