শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী পাড়ায় হামলা: কালী মন্দির ভাঙচুর, আহত ২

| প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী পাড়ায় হামলা: কালী মন্দির ভাঙচুর, আহত ২
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামে আদিবাসী খ্রিস্টান পাড়ায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহাজীর ছেলে আজাদের নেতৃত্বে প্রায় দেড় থেকে দুইশো ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী শ্মশান কালী মন্দিরে হামলা চালায়। এ সময় তারা কালী মূর্তি ভেঙে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর হামলাকারীরা আদিবাসীদের কবরস্থানের জমির গাছ কাটতে ও জমি দখলের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। অভিযোগ রয়েছে, আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা মঙ্গল মুরমুর ছেলে পিউস মুরমুর (৪৫)-এর বাড়িতে ঢুকে হামলা চালায়, তাকে আহত করে এবং তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় গণেশ সরেনের ছেলে বিশ্বনাথ ওরফে ভোন্দা (৩০)-কে লক্ষ্য করে তীর ছোড়া হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি ও এসআই দীনেশ রায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া বীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওসি সাইফুল ইসলাম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী পাড়ায় হামলা: কালী মন্দির ভাঙচুর, আহত ২

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x