পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, শ্রী শ্রী রামঠাকুরের জীবন ও দর্শন দুই দেশের মানুষের মধ্যেই এক শক্তিশালী আধ্যাত্মিক যোগসূত্র তৈরি করেছে। এই পবিত্র ধামটি কেবল ধর্মীয় উপাসনালয় নয়, বরং শান্তি ও মানবতার এক চিরন্তন মিলনস্থল। তিনি উল্লেখ করেন, ভারত সরকার সবসময়ই প্রতিবেশীদের সঙ্গে সাংস্কৃতিক ও ধর্মীয় সংহতি বজায় রাখতে বদ্ধপরিকর এবং কৈবল্যধামের মতো পবিত্র স্থানগুলো সেই সেতুবন্ধনকে আরও দৃঢ় করে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফরকে ভারত-বাংলাদেশ বন্ধুত্বের প্রতীক এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতিফলন হিসেবে অভিহিত করা হয়েছে। মোহন্ত শ্রী কালীপদ ভট্টাচার্য সহকারী হাইকমিশনারের এই সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে ধামের ঐতিহ্যবাহী প্রসাদ ও আশীর্বাদী স্মারক প্রদান করেন। এই সফরে ভারতীয় হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতামত