শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফরিদপুর সদরে নিখোঁজের ২ দিন পর মেহগনি বাগান থেকে হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর রঞ্জিত সরকার (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে স্থানীয় একটি বিলের মাঝের বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত রঞ্জিত সরকার কোতোয়ালি থানার বিষ্ণুদিয়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০টার দিকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন রঞ্জিত সরকার। এরপর দিনভর তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

​শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ভবানীপুর গ্রামের এক কৃষক বিলে কাজ করতে গিয়ে বাগানের ভেতরে একটি মেহগনি গাছের সঙ্গে একজনের মরদেহ ঝুলতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহটি রঞ্জিত সরকারের বলে শনাক্ত করেন এবং পরিবার ও পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর সদরে নিখোঁজের ২ দিন পর মেহগনি বাগান থেকে হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x