শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

হত্যা নিশ্চিত করতে বিথীকা রাণী সাধুর মুখ ও মাথা থেতলে দেয়া হয়

| প্রিন্ট সংস্করণ

হত্যা নিশ্চিত করতে বিথীকা রাণী সাধুর মুখ ও মাথা থেতলে দেয়া হয়
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সাতক্ষীরা শহরের বউবাজার এলাকায় এক হিন্দু নারী দোকানীকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। গহনা ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডে তার মুখ ও মাথা থেঁতলে দেওয়া হয় এবং পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে যায় হামলাকারীরা।

নিহত বীথিকা রানী সাধু (প্রায় ৪৫-৫০) সাতক্ষীরা শহরের বউবাজার এলাকার বাসিন্দা এবং মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি স্থানীয়ভাবে একটি মুদিখানা দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায় দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বীথিকা রানী। তবে রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে একটি পুকুরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, ঘটনার সময় তার গলায় স্বর্ণের চেইন, হাতে রুলি এবং কানে দুল ছিল, যা মরদেহ উদ্ধারের সময় পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে, গহনা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। হামলাকারীরা ভারী বস্তু, সম্ভবত ইট দিয়ে তার মাথা ও মুখ থেঁতলে দেয় এবং পরে মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লাবসা ইউনিয়নের ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল জানান, মাগুরা গ্রামের সাধুকাপাড়া এলাকায় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ, এমনকি ঘটনার পরদিন দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা রেকর্ড না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে, তবে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা ক্লু পাওয়া যায়নি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন

এদিকে নিহতের ছেলে কার্তিক সাধু অভিযোগ করেন, তিনি সকাল থেকে থানায় অবস্থান করেও এখনো মামলা করতে পারেননি, যা তাদের হতাশা আরও বাড়িয়েছে।

মানবাধিকার সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এলাকায় মাদকসেবীদের উৎপাত দীর্ঘদিন ধরেই রয়েছে, যা এমন অপরাধ বৃদ্ধির একটি কারণ হতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হত্যা নিশ্চিত করতে বিথীকা রাণী সাধুর মুখ ও মাথা থেতলে দেয়া হয়

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x