শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সাতক্ষীরায় হিন্দু চিকিৎসক নিখোঁজ , ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

| প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় হিন্দু চিকিৎসক নিখোঁজ , ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা ও পশু চিকিৎসক ডা. অনিমেষ পরামান্য নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের পর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য জানান, গত শনিবার (২ মে) সকালে প্রতিদিনের মতো চিকিৎসা কাজে বাড়ি থেকে বের হন ডা. অনিমেষ। কিন্তু দিন শেষে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

প্রিয়নাথ পরামান্য আরও জানান, শনিবার রাতে অনিমেষের ব্যবহৃত মোবাইল ফোন থেকেই অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করেন। ওই ব্যক্তি অনিমেষের স্ত্রী সবিতা পরামান্যের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

রোববার (৩ মে) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগীর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করার বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে পুলিশ বৈশখালী এলাকায় অনিমেষের বাড়ি পরিদর্শন করেছে এবং উদ্ধারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিখোঁজ চিকিৎসককে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় হিন্দু চিকিৎসক নিখোঁজ , ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x