শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নিরাপত্তাহীনতায় পুটিবিলা কর্মকার পাড়া: মন্দির ও গৃহস্থের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা

| প্রিন্ট সংস্করণ

নিরাপত্তাহীনতায় পুটিবিলা কর্মকার পাড়া: মন্দির ও গৃহস্থের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
সনাতন ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক ভীতি ও নিরাপত্তাহীনতার ছায়া যেন কাটছেই না। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা কর্মকার পাড়ায় রাতের আঁধারে শ্রী শ্রী হরি মন্দির, একটি পারিবারিক উপাসনালয় এবং বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুটিবিলা বাণী অর্চনা কমিটির সভাপতি আশীষ কর্মকার।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরচক্র অত্যন্ত সুকৌশলে প্রধান ফটকের তালা খুলে পুটিবিলা কর্মকার পাড়া হরি মন্দিরে প্রবেশ করে। তারা মন্দিরে থাকা তিনটি মূল্যবান পিতলের ঘটি এবং পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন দামী সামগ্রী লুটে নেয়। এখানেই ক্ষান্ত না হয়ে দুষ্কৃতকারীরা মন্দিরের পবিত্র দানবাক্সটি ভেঙে ভক্তদের দান করা সমস্ত অর্থ নিয়ে চম্পট দেয়। ধর্মীয় উপাসনালয়ে এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভ ও মর্মবেদনা বিরাজ করছে।

​হরি মন্দিরে চুরির পর চোরচক্র ওই মন্দিরের ভূমিদাতা স্বর্গীয় শ্রী অলক কর্মকারের পারিবারিক মন্দিরেও হানা দেয় এবং সেখান থেকে মূল্যবান পূজার সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়। এছাড়া একই পাড়ার বাসিন্দা তপন কর্মকারের বসতবাড়িতেও চুরির ঘটনা ঘটে, যেখান থেকে গৃহস্থালি সামগ্রী লুটে নেয় দুর্বৃত্তরা।

​এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে মন্দির প্রাঙ্গণের দূরত্ব মাত্র দুই মিনিটের পথ হলেও রহস্যজনক কারণে সেখানে গ্রামপুলিশের কোনো তৎপরতা ছিল না। যাতায়াত ব্যবস্থা অনুন্নত এবং এলাকাটি কিছুটা পিছিয়ে পড়া হওয়ায় দুষ্কৃতকারীরা এই সুযোগ কাজে লাগিয়েছে। মন্দিরে সিসিটিভি ক্যামেরা না থাকাকে পরিচালনা কমিটির চরম ব্যর্থতা হিসেবে দেখছেন সাধারণ মানুষ। একই সাথে কমিটির বেশিরভাগ সদস্য গ্রামের বাইরে অবস্থান করায় তদারকির অভাবকেও এই নিরাপত্তাহীনতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন তারা।

​এই ঘটনার পর থেকে পুরো কর্মকার পাড়ায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। নিজেদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন সনাতনী পরিবারগুলো। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত চোর শনাক্তকরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। তবে মন্দির কমিটির পক্ষ থেকে মামলা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তাহীনতায় পুটিবিলা কর্মকার পাড়া: মন্দির ও গৃহস্থের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x