অনুষ্ঠানে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা জানান। এতে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি জয়ন্ত কুমার দেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুব্রত চৌধুরী, বসুদেব ধর, সন্তোষ শর্মা, তপন মজুমদার, মনিন্দ্র কুমার নাথ, অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, প্রদীপ আচার্য, অ্যাডভোকেট তাপস পালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মঠ-মন্দিরের পুরোহিত ও ব্রহ্মচারীবৃন্দ।
এছাড়া বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক অ্যাড. সুমন কুমার রায়, সন্তোষ চন্দ্র দাস, সুবীর কান্তি ধর ও সুমন গোস্বামী পুলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি)-এর পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে একটি মানপত্র এবং তার স্ত্রী মানু ভার্মাকে গনেশ মূর্তি উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রণয় কুমার ভার্মার দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। বিদায়ী অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁর কূটনৈতিক দক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করা হয়।
বিদায় সংবর্ধনাটি ছিল আন্তরিকতা, আবেগ ও সম্মাননায় ভরপুর, যেখানে উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাঁকে শুভকামনা জানিয়ে বিদায় জানান।
মতামত